ডিজিটাল যুগেও এনালগ পবিপ্রবি

০৩ ডিসেম্বর ২০২১, ১১:৪৭ AM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ডিজিটালের যুগেও এনালগ পদ্ধতিতে চলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। এনালগ পদ্ধতির কারণে অধিক সময় ব্যয় ও শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। ডিজিটাল পদ্ধতিতে অফিসের ফাইল প্রসেসিং চালু করা হলে সময় ব্যয় ও ভোগান্তি কমবে বলে দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নতুন সেমিস্টারে ভর্তি, সেমিস্টার ফি সহ অন্যান্য ফি, মার্কশীট উত্তোলন, প্রবেশ পত্র সংগ্রহ সহ যাবতীয় কাজের জন্য শিক্ষার্থীদেরকে নিজ হাতে ফরম পূরণ করে প্রতিটি দপ্তরে যেতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করলেই প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটালাইজেশন করতে পারে। প্রশাসনিক সকল কার্যক্রম এনালগ পদ্ধতিতে চলেছে। ফলে কোনো কাজের জন্য আমাদেরকে এক দপ্তর থেকে অন্য দপ্তরে ছুটতে হয়।

কৃষি অনুষদের শিক্ষার্থী মেহেদী হাসান তারেক বলেন, ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে পবিপ্রবির কার্যক্রমও ডিজিটালাইজেশন করা সময়ের দাবি। এতো শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল হওয়া জরুরি। দ্রুতই সবকিছু ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে।

মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬