বশেমুরবিপ্রবি ও মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

২১ নভেম্বর ২০২১, ১১:১৭ PM
সংঘর্ষে আহত শিক্ষার্থীরা

সংঘর্ষে আহত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এবং মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) রাত ৯টায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষ থামাতে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাত পৌনে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইটের আঘাতে সদর থানার ওসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংবাদকর্মী আহত হন। এ সময় মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘মেডিক্যাল কলেজের ছাত্রীদেরকে ইভটিজিং করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়। মেডিক্যাল কলেজের মাঠে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিয়মিত ক্রিকেট খেলে থাকে। এ সময়ে মাঠের পাশ দিয়ে মেডিক্যালের ছাত্রীরা গেলে তাদের উদ্দেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা মন্তব্য করে। যে কারণে ওই মাঠে ক্রিকেট খেলতে নিষেধ করে মেডিক্যাল শিক্ষার্থীরা।’

নিষেধ করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাত্রীদেরকে ইভটিজিংয়ের ঘটনা অস্বীকার করে জানান, মাঠে খেলা বন্ধ করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও থানার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬