ব্যাংক প্রশ্নফাঁসের অভিযোগ

ড. নিখিলকে প্রশাসনিক অব্যাহতি দিল বুয়েট, তদন্তে কমিটি

২১ নভেম্বর ২০২১, ০৬:৪৪ PM
অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর ও বুয়েট লোগো

অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধর ও বুয়েট লোগো © ফাইল ফটো

ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগ উঠায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (আইপিই) বিভাগীয় প্রধান থেকে অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটিও। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বুয়েট প্রশাসন।

আজ রবিবার (২১ নভেম্বর) রাতে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, প্রাথমিকভাবে অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরকে বুয়েটের প্রশাসনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথ্যাৎ তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই তদন্ত কমিটিকে খুব তাড়াতাড়ি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর প্রতিবেদন জমা দিলে সেটি বুয়েটের একাডেমিক কিংবা সিন্ডিকেট মিটিংয়ে তোলা হবে। সেখানে ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, সম্প্রতি ব্যাংকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে বুয়েটের আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. নিখিলের থাকার বিষয়টি গণমাধ্যমে আসার পর নড়েচড়ে বসে বুয়েট প্রশাসন। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠনের পাশাপাশি তাকে প্রশাসনিক দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হল।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence