দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর

ঢাবির কবি সুফিয়া কামাল হলের অতিরিক্ত ফি মওকুফ

২১ নভেম্বর ২০২১, ০২:৫৭ PM
ঢাবির কবি সুফিয়া কামাল হল

ঢাবির কবি সুফিয়া কামাল হল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র নবায়নে অতিরিক্ত ফি মওকুফ করা হয়েছে। ২০২০-২১ সেশনে শিক্ষার্থীদের পরিচয়পত্রের জন্য এখন শুধু ৫০ টাকা নেওয়া হবে। তাছাড়া সংস্থাপন ফি বাবদ যে ২ হাজার ৪০০ টাকা ধার্য করেছিল হল কর্তৃপক্ষ, তা পুরোটাই মওকুফ করা হয়েছে।

আজ রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হল কর্তৃপক্ষ। এর আগে গতকাল শনিবার ওই হলের অতিরিক্ত ফি আদায় নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাসে রোকেয়া-শামসুন্নাহারের ফি ১০ টাকা, সুফিয়া কামালে ২৪৫০ কেন? শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। পরদিনই অতিরিক্ত ফি মওকুফ করার কথা জানায় হল কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষ জানায়, “হলের সকল আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২০-২১ শিক্ষাবর্ষের সংস্থাপন ফি মওকুফ করা হয়েছে। যারা দিয়ে দিয়েছে তা সমন্বয় করা হবে।”

এদিকে, বিষয়টি নিশ্চিত করে হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বানুও বলেছেন, আবাসিক শিক্ষার্থীদের ২০২০-২১ সেশনের সংস্থাপন ফি মওকুফ করা হয়েছে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬