বুটেক্স ভর্তি পরীক্ষার ফল স্থগিত

১৮ নভেম্বর ২০২১, ০৩:৩০ PM

© ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তি পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসে এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার ফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত হয়। এই ফলাফলে ৩ হাজার ১৬ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর বিভিন্ন সূত্রের (টেলিফোন ও ই-মেইল) মাধ্যমে প্রকাশিত ফলাফলের বিষয়ে বেশ কিছু আপত্তি আসে। এই আপত্তির প্রেক্ষিতে আজ অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফল আপাতত স্থগিত ঘোষণা করা হলো।

জানা যায়, গত শুক্রবার (১২ নভেম্বর) ঢাকার মোট ৬টি কেন্দ্রে  এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৬০০ আসনের বিপরীতে এতে ১৪ হাজার ৯৭৭ জন পরীক্ষার্থী এই ভর্তিযুদ্ধে অংশ নেন। ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের (লিখিত টাইপ) ছিল আর সময় মোট ২ ঘণ্টা।

এদিকে, গতকাল বুধবার রাতে ৩ হাজার ১৬ জনকে উত্তীর্ণ করে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এরপর থেকে ফলাফল যাচাই প্রক্রিয়ায় গরমিলের অভিযোগ তুলে একাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী। তাদের অভিযোগ, অনেক ভালো পরীক্ষা দিয়েও মেধাতালিকাতো দূরে, ৩ হাজারের মধ্যেও নাম নেই। আবার অনেকে অর্ধেক মার্কসের উত্তর করে মেধাতালিকায় নাম এসেছে। এজন্য তারা ফল স্থগিত কিংবা ফল পুনঃনিরীক্ষণের আবেদনের সুযোগ দিতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানায়।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬