বশেফমুবিপ্রবির ভর্তি প্রক্রিয়া শুরু

১৮ নভেম্বর ২০২১, ১১:২৮ AM

© ফাইল ফটো

গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটের (https://bsfmstu.ac.bd/admission/) মাধ্যমে আবেদন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

গুচ্ছ ভর্তি (জিএসটি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই আবেদন করতে পারছেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদনের পদ্ধতি এবং অনুষদ ও বিভাগ কর্তৃক আরোপিত আলাদা শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।  

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। আবেদনকারীদের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং বিভাগগুলোর নির্ধারিত শর্তের ভিত্তিতে পরবর্তী সময় চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।  

চলতি বছর বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের জন্য নির্ধারিত আসন ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীসহ অন্যান্য কোটা সংরক্ষিত থাকবে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬