মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিতে মত নেই বুয়েট কর্তৃপক্ষের

১৪ নভেম্বর ২০২১, ০৩:৫০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষ ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবিটি বিবেচনায় নেয়নি কর্তৃপক্ষ। বুয়েট কর্তৃপক্ষকে এ দাবিতে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক অহিদুল ইসলাম তুষার লিখিত চিঠি দিয়েছিলেন।

পরবর্তীতে বুয়েটের একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করে। যার সিদ্ধান্ত জানিয়ে অহিদুল ইসলামকে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন লিখিত চিঠি দেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৭১তম সভায় এ নিয়ে আলোচনা করা হয়।

ওই চিঠিতে বলা হয়, সভায় মুক্তিযোদ্ধার সন্তানদের ভর্তির জন্য ন্যূনতম ৫% কোটা সংরক্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা ও পর্যালোচনায় দেখা যায় যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের পোষ্যদের জন্য ভর্তির কোটা থাকলেও এই বিশ্ববিদ্যালয়ে কখনও কোন কোটা ছিল না এবং এখনও নেই। এ যাবৎ কোন কোটা ছাড়াই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলে আসছে। কোটা সিস্টেম চালু হলে বুয়েটের শিক্ষা কার্যক্রমের স্ট্যান্ডার্ড ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সার্বিক বিবেচনায় একাডেমিক কাউন্সিল কোটা সিস্টেম চালুর বিপক্ষে মত প্রদান করেন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬