আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ বশেমুরবিপ্রবিডিএস

০৩ নভেম্বর ২০২১, ০৯:৪৭ PM
তিন বিতার্কিক

তিন বিতার্কিক © টিডিসি ছবি

‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’’ প্রতিপাদ্য নিয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত খুলনা অঞ্চলের বিভাগীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘বশেমুরবিপ্রবিডিএস অদম্য’।

গত সোমবার(১ নভেম্বর) বিকেল ৪টায় ১৪টি দলের মধ্যে ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘কুয়েট সান্দ্রিক’ জয়লাভ করে এবং রানার্সআপ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল ‘বশেমুরবিপ্রবিডিএস অদম্য’।

খুলনা অঞ্চলের বিভাগীয় আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক এই প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হয়েছেন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইজাজ রহমান।এছাড়াও বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির অন্য দুই বিতার্কিক অনিক চৌধুরী তপু ও তানহিম রহমান সমানভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন।

এ বিষয়ে ইজাজ রহমান বলেন, বশেমুরবিপ্রবিডিএসকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য আনন্দের৷ আর সামনে বৃহৎ পরিসরে বিতর্কচর্চায় এ ধরণের সাফল্য অব্যহত থাকবে বলে আশা করি।

উল্লেখ্য,‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্য’’ -প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- বক্তব্য,তথ্য উপস্থাপন ও যুক্তিখণ্ডনের মাধ্যমে বাংলাদেশের তরুণ-তরুণীদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করা।

তেরো বছরের মায়ের কোলে সাত মাসের শিশু, ভাইরাল ঘটনার নেপথ্যে …
  • ০১ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা দলের তীব্র সমালোচনা করলেন দেশটির প্রেসিডেন্ট হা…
  • ০১ আগস্ট ২০২৬
উয়েফার সঙ্গে বিরোধের মুখে বিতর্কিত প্রকল্প থেকে সরে দাঁড়াল …
  • ০১ আগস্ট ২০২৬
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
  • ০১ আগস্ট ২০২৬
‘পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই’—ইস্ট ওয়েস্ট ইউনিভার্স…
  • ০১ আগস্ট ২০২৬
চব্বিশের ৪ অগাস্ট এক থানায় ১৫ জন পুলিশ হত্যার পর কী হয়েছে?
  • ০১ আগস্ট ২০২৬