বশেমুরবিপ্রবিতে ছাত্রী হলে ইভটিজিং করায় যুবক আটক

১৯ অক্টোবর ২০২১, ১২:০৭ AM
রায়হান শেখ

রায়হান শেখ © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অশ্লীল অঙ্গভঙ্গি করে ইভটিজিং করায় এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে শেখ রেহানা হলের পাশ থেকে আপত্তিকর অবস্থায় তাকে আটক করা হয়।

ওই যুবকের নাম রায়হান শেখ (২০)। সে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকার বাসিন্দা এবাদুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের সামনে প্রায়ই ঘোরাফেরা করত এবং বিভিন্ন অশ্লীল অঙ্গবঙ্গির মাধ্যমে ছাত্রীদের ইভটিজিং করত। আজ তাকে অত্যন্ত আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে। বর্তমানে আটককৃত যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬
বেঁধে দেওয়া হবে আইনজীবী হওয়ার বয়সসীমা
  • ১৩ অক্টোবর ২০২৬
টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬