প্রায় দেড় বছর পর খুলল বশেমুরবিপ্রবির আবাসিক হল

০৭ অক্টোবর ২০২১, ০৬:১৪ PM
ফুল, চকলেট, কলম আর মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন হল কর্তৃপক্ষ

ফুল, চকলেট, কলম আর মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন হল কর্তৃপক্ষ © টিডিসি ছবি

দীর্ঘ প্রায় ১৮ মাস পর আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। এসময় ফুল, চকলেট, কলম আর মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেন হল কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের এক ডোজ টিকা নেওয়ার শর্তে টিকা কার্ড বা সনদ দেখিয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা আবাসিক হলে ওঠার সুযোগ পেয়েছেন।

বশেমুরবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, "স্বাস্থ্যবিধি মেনে আবাসিক শিক্ষার্থীদের হলে বরণ করে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সকল দিকে আমাদের দৃষ্টিপাত থাকবে। পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে যারা এখনো টিকা নেয় নাই, সরকারের স্বাস্থ্য বিভাগ এবং জেলা সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে তাদের টিকা গ্রহণের জন্য অচিরেই আমরা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী টিকা কার্যক্রম শুরু করতে পারি।"

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও শেখ রেহানা হলের প্রভোস্ট মো. রোকনুজ্জামান বলেন, "শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। দীর্ঘদিন পর তাদের বরণ করে নেয়ার জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন ছিলো। ছোট উপহারের মাধ্যমে আমরা তাদেরকে বরণ করে নিয়েছি। দীর্ঘদিন পর তারা ক্যাম্পাসে ফিরে আসায় আমরা অনেক বেশি আনন্দিত। শিক্ষার্থীরা আগে যেরকম সেবা পেত এই সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহ আরো বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো বলে আশা রাখছি।"

আবাসিক হল খুলে দেয়ার প্রতিক্রিয়ায় শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন, "করোনা মহামারির জন্য গতবছরের ১৮ মার্চ থেকে আমাদের আবাসিক হলগুলো বন্ধ করে দেয়া হয়। দীর্ঘদিন হল-ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক সহপাঠীকেই মানসিকভাবে ভেঙে পড়তে দেখেছি। দীর্ঘ প্রায় ১৮ মাস পর হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই লম্বা প্রতিক্ষণ পার করে প্রানবন্ততা খুঁজে পেয়েছি আমরা। এটা এমন একটা অনুভুতি যাতে অন্যরকম খুব ভাল লাগা কাজ করে। অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের জন্য এমন সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য।"

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে বশেমুরবিপ্রবি কর্তৃপক্ষ শ্রেণি কার্যক্রম ও আবাসিক হল বন্ধ করে। এরপর চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক সভায় স্নাতক ৪র্থ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ৭ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয় বশেমুরবিপ্রবি প্রশাসন। আগামী ২০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও হলে উঠতে পারবেন৷

ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬
নওগাঁয় ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
  • ০১ আগস্ট ২০২৬