ক্যান্সারের কাছে হেরে গেলেন হাবিপ্রবি শিক্ষার্থী মেহবুব

০৭ অক্টোবর ২০২১, ০২:১৬ PM
ফিরোজ মেহবুব

ফিরোজ মেহবুব © সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফিরোজ মেহবুব। বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফিরোজ মেহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়াড় কুটি পাতাইটাড়ী গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে। হাবিপ্রবির গণিত বিভাগের ছাত্র ফিরোজ হেপাটোবিলিয়ারি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। 

চিকিৎসকরা জানিয়েছেন, ফিরোজের ক্যান্সার লিভার থেকে পিত্তথলিতে ছড়িয়ে পড়েছিল। ফিরোজকে বাঁচাতে দ্রুত ভারতে নেওয়ারও পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজের বন্ধুরা তার জন্য অর্থ সংগ্রহ করেছিল। সে সময় বিভিন্ন গণমাধ্যমে তার জন্য সাহায্য চেয়ে সংবাদও প্রকাশ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই ফিরোজ মেহবুবকে সহযোগিতা করতে এগিয়ে আসে। কিন্তু শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। তাকে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে রংপুর প্রাইম হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা গেলেন ফিরোজ।

ফিরোজের অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীদের ভাষ্য, মেধাবী শিক্ষার্থী ফিরোজ মেহবুব ক্যাম্পাসে খুবই প্রাণচঞ্চল ও হাসি-খুশি স্বভাবের লোক ছিল। ফিরোজের জন্য দোয়া চেয়েছেন তার স্বজন ও সহপাঠীরা।

ঢাবিতে আওয়ামী লীগপন্থী ১০ শিক্ষকের শাস্তি প্রত্যাহার চায় শি…
  • ০১ আগস্ট ২০২৬
কলেজ অধ্যক্ষকে লাঞ্ছনা ও ভাঙচুর করে বহিষ্কৃত ৩ নেতাকে ফেরাল…
  • ০১ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের মতোই বিএনপির ভাইয়েরা আমার বিরুদ্ধে ন্যারেটিভ…
  • ০১ আগস্ট ২০২৬
সকালেই সড়কে ঝরল ৪ প্রাণ
  • ০১ আগস্ট ২০২৬
নওগাঁয় ৫০০ লিটারের বেশি চোলাই মদ জব্দ, গ্রেপ্তার ২
  • ০১ আগস্ট ২০২৬