রুয়েটের হল খুলবে ২২ অক্টোবর

০৩ অক্টোবর ২০২১, ০৯:৩৬ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৮ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হবে হলগুলো। আজ রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত ৯৩তম জরুরি সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে স্বশরীরে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের দুভোর্গের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং হলে ওঠার পূর্বেই আমাদের শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব স্ব হল প্রভোস্ট ইতোমধ্যে সংগ্রহ করছেন। 

শিক্ষার্থীরা হলে আসার পূর্বেই হলের পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরি রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। 

এর আগে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলের ১২২তম সভায় স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়টি সুপারিশ করা হয়েছিল।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬