কুয়েটের হল খুলবে ২২ অক্টোবর

০৩ অক্টোবর ২০২১, ০৭:২৯ PM
কুয়েট ক্যাম্পাস

কুয়েট ক্যাম্পাস © ফাইল ফটো

আগামী ২২ অক্টোবর খুলে দেওয়া হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হল। আজ রবিবার (৩ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ৮১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় করোনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েট খোলার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য) মনোজ কুমার মজুমদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি’র নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের হলসহ সার্বিক অন্যান্য প্রস্তুতি পর্যালোচনা করে সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে, ২২ অক্টোবর ৩য়, ৪র্থ ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য এবং ৫ নভেম্বর অন্যান্য বর্ষের শিক্ষার্থীর জন্য আবাসিক হল খুলে দেওয়া হবে।

৩য়, ৪র্থ বর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীর ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর এবং ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৭ নভেম্বর। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শনপূর্বক হলে প্রবেশ করতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬
র‍্যাবের আয়নাঘর পরিদর্শনে গেলেন ট্রাইব্যুনালের বিচারক-প্রসি…
  • ০১ আগস্ট ২০২৬