বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পেপারলেস কার্যক্রম শুরু

০৩ অক্টোবর ২০২১, ০৬:২৭ PM
বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর

বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে সফটওয়্যার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর © টিডিসি ফটো

শিক্ষার্থীদের ডিজিটাল সার্ভিস প্রদানের লক্ষ্যে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। রবিবার (৩ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সফটওয়্যার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এর ফলে কাগজ বিহীন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুজ্জামান, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা আক্তার, প্রোগ্রামার অনিত কুমার রায়সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইআরপি সফটওয়্যার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির প্রশাসনিক, একাডেমিক এবং শিক্ষা সেবা ডিজিটাল পদ্ধতিতে প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে আমরা এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস), এডমিশন ম্যানেজমেন্ট সিস্টেম (এএমএস), অনলাইন রিকুটমেন্ট সফটওয়্যার (ওআরএস) এবং মাই বিডিইউ মোবাইল অ্যাপ তৈরি করেছি। এই ইআরপি (এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং) সফটওয়্যারের মাধ্যমে কাগজ বিহীন পরিবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্পূর্ণ পরিবেশ বান্ধব কার্যক্রম পরিচালনা করা হবে।

উপাচার্য আরও বলেন, এই ইআরপি সফটওয়্যার একটি সমন্বিত সমাধান যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যের প্রক্রিয়াকরণ এবং রক্ষণাবেক্ষণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা, সুবিধা ব্যবস্থাপনা, পরিবহন, গ্রন্থাগার, কর্মীদের বিবরণ, হিসাব, মানবসম্পদসহ সকল ধরনের কার্যক্রম এর মাধ্যমে ডিজিটালি সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাধীনতার ৫০ বছরের মধ্যেই দেশের সকল অবকাঠামো এবং সেবা ডিজিটাল করার কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির এই উদ্যোগ।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence