পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবক আটক

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:০২ PM
পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যাকারী যুবক আটক

পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যাকারী যুবক আটক © টিডিসি ফটো

ময়মনসিংহের হালুয়াঘাটে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব শত্রুতার জেরে স্কুলছাত্র সুমন মিয়াকে (৯) দা দিয়ে কুপিয়ে দ্বিখন্ডিত করে মাথা আলাদা করে হত্যার অভিযোগে শরীফ মিয়া(২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের দিকে হালুয়াঘাট উপজেলার পূর্বধুরাইল গ্রামের কুদালিয়া খালপাড় ফেরি ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া হালুয়াঘাট উপজেলার পূর্বধুরাইল গ্রামের জুয়েল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত। অপরদিকে এ ঘটনায় আটককৃত শরীফ মিয়া একই গ্রামের মো. শাহজাহানের ছেলে।

নিহতের মা মালেছা বেগম জানান, সুমনের সঙ্গে শরীফের ১৫ দিন আগে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দিনই শরীফ তাদের বাড়িতে দা নিয়ে সুমনকে কুপিয়ে হত্যার জন্য আসে। পরে এ ঘটনায় শরীফের বাবা শাহ্জাহান ক্ষমা চায়।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার দুপুরে সুমনকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে নদীর পাড়ে ফেলে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী কোদালিয়া ফেরি ঘাটের ইজারাদার হেলাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আমি নৌকা নিয়ে নদীর ওই পাড়ে ছিলাম। হঠাৎ দেখি নদীর পাড়ে এক শিশুকে দা দিয়ে কোপাচ্ছে শরীফ। আমিসহ সঙ্গে থাকা লোকজন চিৎকার করলে শরীফ ছেলেটিকে নদীর পাড়ে ছুড়ে মারে। পড়ে আবার সে নিজেই দ্বি-খন্ডিত মাথা শরীরের সঙ্গে জোড়া দিয়ে চলে যায়।’

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ‘হত্যাকান্ডে জড়িত শরীফ আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানোর পক্রিয়া চলছে। হালুয়াঘাট থানায় এ ব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

চুক্তির আগে নতুন মোড়, ভোজিনিয়াকে চায় মরক্কোর ক্লাব
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস দল ছাড়তে চাইলে জোরাজুরি করবে না রিয়াল মাদ্রিদ
  • ০১ আগস্ট ২০২৬
যত বেশি ভিন্নমতকে ধারণ করবে, ততই সফল হবে ইউটিএল
  • ০১ আগস্ট ২০২৬
‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার প্ল্য…
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও শ্রেণিকক্ষ মূল্যায়…
  • ০১ আগস্ট ২০২৬
মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘটনাস্থল …
  • ০১ আগস্ট ২০২৬