কেক কেটে- বৃক্ষরোপণ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

২৮ সেপ্টেম্বর ২০২১, ০৮:১৪ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য, অফিসার্স এসোসিয়েশন ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে সকাল ১১টায় শিক্ষক ক্লাবে শিক্ষক সমিতি ও দুপুর ২টায় বশেমুরবিপ্রবি ছাত্রলীগ প্রশাসনিক ভবনের সামনে কেক কাটার অনুষ্ঠান আয়োজন করে।

এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অফিসার্স এসোসিয়েশন, বশেমুরবিপ্রবি ছাত্রলীগ ও কর্মচারী সমিতি দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৪ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬