কবে খুলছে মাভাবিপ্রবি জানা যাবে ৫ অক্টোবরের পর

২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৭ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষ © টিডিসি ফটো

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সশরীরে শিক্ষা কার্যক্রম কবে থেকে শুরু হবে তা জানা যাবে আগামী ৫ অক্টোবরের পর। এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম।

সোমবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভা কক্ষে ক্যাম্পাস খোলা, টিকাদান ও ক্যাম্পাসে নিরাপত্তার বিষয় নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এই তথ্য জানিয়েছেন। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান সভাপতিত্ব করেন।

সভায় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং প্রক্টরসহ একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৫ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়, ভ্যাক্সিন ও হলের অবস্থা পর্যবেক্ষণ করে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

পরবর্তীতে পেশকৃত রিপোর্টের প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় পাঠদান শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬