শিক্ষার্থীদের হল ও পরিবহন ফি মওকুফ করেছে শাবি

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে প্রশাসন। সোমবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হল ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে। এবার অনেক শিক্ষার্থী কোনও ধরনের ফি পরিশোধ করা ছাড়াই পরীক্ষা দিতে পেরেছে। আমরা চাই না শিক্ষার্থীর ওপর অতিরিক্ত মানসিক চাপ পড়ুক।

এছাড়া অন্যান্য ফি শিক্ষার্থীদের সুবিধামতো সময়ে পরিশোধ করার সুযোগ করে দেওয়া হয়েছে। এসব ফি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করার পূর্বেও পরিশোধ করতে পারবে।

শাবি উপাচার্য বলেন, তারা যখন পারে তখন ফি পরিশোধ করবে। আমরা করোনাকালে শিক্ষার্থীদের ও সবার অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬