নিউজিল্যান্ডে পিএইচডিরত নোবিপ্রবি শিক্ষিকার মৃত্যু

১৩ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৬ AM
অর্পিতা রায়

অর্পিতা রায় © সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পিতা রায় মারা গেছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় নিউজিল্যান্ডে আকস্মিকভাবে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। নিউজিল্যান্ডে তিনি পিএইচডির জন্য অবস্থান করছিলেন।

দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বলেন, অর্পিতা রায় নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জানতে পেরেছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, অর্পিতা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে নোবিপ্রবিতে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

এদিকে অর্পিতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

শোক বার্তায় তিনি বলেন, অর্পিতা রায়ের মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ আগস্ট ২০২৬
দর্শন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে: তথ্য ও সম্প্রচা…
  • ০১ আগস্ট ২০২৬
স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরালের …
  • ০১ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রশাসনের নিয়োগ-সিন্ডিকেট ভেঙে দিন
  • ০১ আগস্ট ২০২৬
লুডু খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত,…
  • ০১ আগস্ট ২০২৬
জুলাইয়ের গ্রাফিতি পতিত সরকারের দুঃশাসনের স্মৃতিচিহ্ন বহন কর…
  • ০১ আগস্ট ২০২৬