বঙ্গবন্ধু বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন: বশেমুরবিপ্রবি উপাচার্য 

১২ সেপ্টেম্বর ২০২১, ১০:৩১ PM
বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব

বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেছেন, ‘বাংলাদেশ অফুরন্ত সম্ভাবনার দেশ। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ। সুজলা-সুফলা এ বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে আমৃত্যু কাজ করে গেছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভূমি ব্যবস্থাপনা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ পানি এবং অব্যবহৃত জমিকে চাষাবাদের আওতায় আনায়নে কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। তার উদ্দেশ্য ছিল  বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। আর সেই সোনার বাংলা প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন  বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের  মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘পরিবেশ ভাবনায় বঙ্গবন্ধু’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মনোয়ারা বেগম।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইসরাত জাহান ঐশী।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী মো. জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সংযুক্ত ছিলেন।

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬