শাবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. আলমগীর কবির

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:১৫ PM
শাবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. আলমগীর কবির

শাবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. আলমগীর কবির © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, কিছুক্ষণ পূর্বে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মো. আলমগীর কবিরকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর কবির বলেন, মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার ওপর আস্থা রেখে আমাকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। আমি আমার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করি।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬