শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না: শিক্ষামন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৯ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্য-সংস্কৃতি, খেলাধুলাসহ সব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।

বুধবার (১ সেপ্টেম্বর) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠাবে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রকৌশলীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, এর সাথে নেগোসিয়েশন, যোগাযোগ দক্ষতা, হিউম্যান রিসোর্স সহ নানামুখী জ্ঞান অর্জন করতে হয়। তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন তারা চাকরির বাজারে উপযোগী হয়।

ভার্চুয়াল এই সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬
হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
  • ০১ আগস্ট ২০২৬
গণহত্যার বিচারের দাবিতে শিবিরের জুলাই মিছিল 
  • ০১ আগস্ট ২০২৬
অল্প বয়সে বিয়ে, অসচেতনতা এবং শিশুকে দুধ না দেওয়ার কারণে পুষ…
  • ০১ আগস্ট ২০২৬