হাবিপ্রবি প্রক্টর-সহকারী প্রক্টর পদে নতুন মুখ

০১ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৯ PM
হাবিপ্রবির নতুন প্রক্টর ড. মামুনুর, সহকারী প্রক্টর ড. ইয়াছিন

হাবিপ্রবির নতুন প্রক্টর ড. মামুনুর, সহকারী প্রক্টর ড. ইয়াছিন © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ ও সহকারী প্রক্টরের দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান।

মঙ্গলবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত মাইক্রোবায়োলজি বিভাগ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের প্রফেসর ড. মো. খালেদ হোসেনকে অব্যাহতি দিয়ে তদস্থলে গণিত বিভাগ ও বিজ্ঞান অনুষদের প্রফেসর ড. মো. মামুনুর রশিদকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শর্তসাপেক্ষে প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

এতে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শর্তসাপেক্ষে সহকারী প্রক্টর পদে নিযুক্ত করা হলো।

প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, শুরুতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপাচার্য মহোদয়ের প্রতি। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে পূরণ করার নিমিত্তে আমি যথাসাধ্যভাবে কাজ করে যাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে গ্রুপিংয়ের বিরোধিতা করি। বিশ্ববিদ্যালয় কোনো গ্রুপিংয়ের জায়গা নয়। হাবিপ্রবিকে বিশ্ব দরবারে তুলে ধরতে যেভাবে কাজ করা দরকার সেভাবেই কাজ করে যাব।

এদিকে, নবনিযুক্ত সহকারী প্রক্টরের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. ইয়াছিন প্রধান বলেন, প্রথমে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করছি। শোকের মাসে এই আদেশ পেয়ে বঙ্গবন্ধুসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব।

লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence