তিন দফা দাবিতে কর্মবিরতিতে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতি

০১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা সমিতি। আইন না মেনে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া, দীর্ঘ দিন ডিউ হওয়ার পরেও আপগ্রেডেশন বোর্ড না করা এবং ডিউ ডেট বাস্তবায়ন না হওয়া- এই তিনটি কারণে আজ (বুধবার) থেকে কর্মবিরতি ঘোষণা করো কর্মকর্তাদের সংগঠনটি।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি তুহিন মাহমুদ বলেন, এতদিন যাবৎ আমাদের বলা হয়েছিলো যেসকল কমকর্তার আপগ্রেডেশন বোর্ড বাকি রয়েছে আগামী রিজেন্ট বোর্ডে তাদের আপগ্রেডেশন বোর্ডের বিষয়টি সমাধান করা হবে কিন্তু এখন বলা হচ্ছে এই রিজেন্ট বোর্ডে বিষযটি উত্থাপন করা হবে না। এছাড়া ইতোপূর্বে আমাদের নিয়োগবিজ্ঞপ্তিতে অভ্যন্তরীন প্রার্থীদের জন্য একটি বা দুটো শর্ত শিথিল করার নিয়ম ছিলো কিন্তু কোনো ধরনের রিজেট বোর্ডের মিটিং ব্যতিতই সর্বশেষ দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি বাদ দেয়া হয়েছে যা সম্পূর্ণ বিধি বহির্ভূত। আমরা চাই এসকল সমস্যার সমাধান হোক পাশাপাশি ডিউ ডেট থেকে আমাদের পদোন্নতি কার্যকর করা হোক।

তিনি আরও বলেন, “আমাদের মোট তিনটি দাবি রয়েছে এবং এসকল দাবি পূরণ হলেই আমরা কর্মবিরতি প্রত্যাহার করবো।”

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুবের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬