আরএসটিইউ’র উপাচার্য হলেন হাবিপ্রবির অধ্যাপক ড.গাফফার 

২৭ আগস্ট ২০২১, ১২:১৫ AM
অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া

অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া © ফাইল ছবি

রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, নাটোর এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়া। বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩১(১) ধারা অনুযায়ী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড.আব্দুল গাফফার মিয়াকে রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য পদে যোগদানের তারিখ হতে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন। যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে এ আদেশ কার্যকর করা হলো।

উল্লেখ্য, প্রফেসর ড.আব্দুল গাফফার মিয়ার তত্ত্বাবধানে হাবিপ্রবিতে বিভিন্ন প্রজাতির পশু-পাখির খামার গড়ে উঠে। এবং সেটি সকলের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পায়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬