দুই মাস পেছালো ডুয়েটের ভর্তি পরীক্ষা

১৬ জুন ২০২১, ০৪:২৮ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। বুধবার (১৬ জুন) ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ডুয়েটের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য প্রফেসর ড. মো. আনোয়ারুল আবেদিন।

তিনি বলেন, আগামী ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ফল দিতে না পারায় অনেক শিক্ষার্থী ডুয়েট ভর্তি আবেদন করতে পারেননি। এই অবস্থায় ভর্তি পরীক্ষা পেছানো ও আবেদনের সময়সীমা বাড়ানোর দাবি তোলেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে ডুয়েট রেজিস্ট্রর বলেন, সবকিছু বিবেচনায় নিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে। এছাড়া আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা।

পরীক্ষার নতুন তারিখ প্রসঙ্গে প্রফেসর ড. মো. আনোয়ারুল আবেদিন আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ও ৬ সেটেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9