স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা পেলেন হাবিপ্রবি রেজিস্ট্রার

০৩ এপ্রিল ২০২১, ১০:৪৯ PM
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা পেয়েছেন হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা পেয়েছেন হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক © টিডিসি ফটো

মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ এর পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সম্মাননা-২০২১ পেয়েছেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের সাবেক ডীন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক। শুক্রবার (২ এপ্রিল) ঢাকাস্থ ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এই সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

ডা. মো. ফজলুল হকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার দুই সন্তান ফাতেহাতুন নুর সোনিয়া (সহকারী অধ্যাপক, হাবিপ্রবি) ও ইসলামুল হক সোহাগ। অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এস.এম মজিবুর রহমান।

এ বিষয়ে প্রফেসর ডা. মো. ফজলুল হক বলেন, মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ এর পক্ষ থেকে মুজিব জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাকে এই সম্মাননা ও সনদ প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।  ১৯৭১-এ পাকিস্তানি শোষণ নিপীড়নের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছি। যতদিন বেচে থাকবো ততদিন ইনশাআল্লাহ দেশ ও জাতির কল্যানে আমার সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও অধ্যাপক ডা. মো. ফজলুল হক তার বিভিন্ন কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ মুক্তিযোদ্ধা সম্মাননা, মাতৃভাষা সম্মাননা, জেনারেল এমএজি ওসমানী সম্মাননা, মাদার তেরেসা অ্যাওয়ার্ড, দানবীর হাজী মুহম্মদ মহসীন আজীবন সম্মাননা, করোনায় সচেতনতা সৃষ্টির স্বীকৃতি হিসেবে নেপাল -বাংলাদেশ বন্ধু সংঘের পক্ষ থেকে কোভিড-১৯ যোদ্ধা সম্মাননাসহ বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন।

এছাড়া বিসিএস ক্যাডার সার্ভিসে কর্মরত থাকাকালীন ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করায় বীরত্ত্বের সম্মাননা হিসেবে তিনি একটি এসবিবিএল গান (SBBL GUN) পুরস্কার লাভ করেন।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬