মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, চুয়েট ছাত্র গ্রেপ্তার

২১ মার্চ ২০২১, ০৩:১৯ PM

© সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটূক্তি করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সৌরভ চৌধুরী (২৪) নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রবিবার (২১ মার্চ) ভোর ৪টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।

সৌরভের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম জানান, গত ১৯ মার্চ ফেসবুকে ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন পুরকৌশল বিভাগের শেষ বর্ষের ওই শিক্ষার্থী। এসব বিষয়ে আসলে কোনও ছাড় দেওয়ার সুযোগ নাই। তথ্য উপাত্তের ভিত্তিতে আগামীকাল শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হবে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, গত শনিবার রাতে রাউজান থানায় সৌরভ চৌধুরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এর প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসেও একই অপরাধে রায়হান রোমান নামের এক শিক্ষার্থীকে বহিষ্কার করে চুয়েট প্রশাসন।

হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষা আজ, আসন ৭৫০
  • ০২ আগস্ট ২০২৬
এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬