নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আল্টিমেটাম

০৮ মার্চ ২০২১, ১১:৫৩ PM
নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আল্টিমেটাম

নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আল্টিমেটাম © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। সম্প্রতি মেয়ে শিক্ষার্থীদের মেসে ঘটে যাওয়া নানান অপ্রীতিকর ঘটনায় প্রশাসনের দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পেয়ে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

আজ সোমবার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি পাঠিয়েছেন তারা। একই সাথে দৃশ্যমান পদক্ষেপ নিতে ২৪ ঘন্টা সময় বেধে দিয়েছেন।

দাবিগুলো হলো- ছাত্রীর গোসলের ভিডিও ধারণের চেষ্টাকারীকে শনাক্ত করে দ্রুত মামলা দায়ের, ছাত্রী মেসে অনুপ্রবেশকারী যুবকের শাস্তি নিশ্চিত, গণপরিবহনে যৌন হয়রানি রোধে যথাযথ ব্যবস্থা এবং গণপরিবহন ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের সাথে অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদেরকে ‌‘আমার বোন অনিরাপদ কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমরা তোমার অভিভাবক, এসব বললে অনেক তো; মেয়ের ঘরে চোর ঢুকলে বাবা কি আর চুপ থাকতো’, ‘ছিনতাই, চুরি শ্লীলতাহানি এরপর কি?’ ‘চলতে ফিরতে হরহামেশা এমন কথা আমরা দেই, তোদের মাথা নিয়ে আদৗ আমাদের ব্যথা নেই’, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা দিতেই হবে প্রশাসন, দেখছি/ দেখবোর দিন গিয়েছে বন্ধ কর প্রহসন’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা অপ্রীতিকর ঘটনার শিকার হোক তা আমরা কেউই চাই না। তাদের একটি স্মারকলিপি আমরা পেয়েছি। শিক্ষার্থীদের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য ভিসি স্যারের সাথে আলোচনা করে আগামীকাল সিদ্ধান্ত নেবো।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬