বশেমুরবিপ্রবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

০৮ মার্চ ২০২১, ০৯:৪০ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শোভাযাত্রা শেষে প্রশাসনিক ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোছা. হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. এ সাত্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজরে সহকারী অধ্যাপক সানজীদা পারভীন প্রমুখ।

বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন। সমাজ গঠনে নারীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাবিতে জড়ো হচ্ছেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতে গেলে সমাধান নাকি নতুন…
  • ০২ আগস্ট ২০২৬
বিদ্যালয়ে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় বিএনপ…
  • ০২ আগস্ট ২০২৬
ইন্টারভিউয়ের আগেই মায়ের মৃত্যু, শোক সামলে সিভিল সার্ভিস পরী…
  • ০২ আগস্ট ২০২৬
তরুণীর বাড়িতে গিয়ে আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, বিয়েতে সম…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির তিন শিক্ষক বরখাস্তে যুক্তরাজ্যের গবেষণা প্রতিষ্ঠানের …
  • ০২ আগস্ট ২০২৬