পূজা দিতে গিয়ে মোমের আগুনে পুড়লেন ত্রয়ী

ত্রয়ী দাস

ত্রয়ী দাস © টিডিসি ফটো

পূজা দিতে গিয়ে মোমের আগুনে দগ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ত্রয়ী দাস নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ সোমবার (০৮ মার্চ) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ত্রয়ীর মৃত্যুর খবরটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিএমবি বিভাগের চেয়ারম্যান লুৎফুল কবির।

লুৎফুল কবির বলেন, গত ৬ মার্চ সন্ধ্যায় পূজা দিতে গিয়ে মোমের আগুন থেকে ত্রয়ীর শাড়িতে আগুন লাগে। পরবর্তীতে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। অগ্নিদগ্ধ অবস্থায় ত্রয়ীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে ত্রয়ী মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ত্রয়ীর মৃতদেহ সৎকারের জন্য কুমিল্লায় শশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে ত্রয়ীর একটি এক বছরের পুত্র সন্তান রয়েছে এবং তার স্বামী ইস্টার্ন ব্যাংকের কর্মরত রয়েছেন।

এদিকে তার মৃত্যুতে ক্যাম্পাস অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার হৃদয়বিদারক অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব। উপাচার্য ত্রয়ীর আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close