আগুনে পুড়ে মারা গেলেন বশেমুরবিপ্রবি ছাত্রী

০৮ মার্চ ২০২১, ০১:১৪ PM
ত্রয়ী দাস

ত্রয়ী দাস © টিডিসি ফটো

অগ্নিদগ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ত্রয়ী দাস নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ত্রয়ীর মৃত্যুর খবরটি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিএমবি বিভাগের চেয়ারম্যান লুৎফুল কবির। তিনি জানান, ত্রয়ী আজ সোমবার সকাল ১১টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, ত্রয়ীর মৃতদেহ সৎকারের জন্য কুমিল্লায় শশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। ব্যক্তিগত জীবনে ত্রয়ীর একটি এক বছরের পুত্র সন্তান রয়েছে এবং তার স্বামী ইস্টার্ন ব্যাংকের কর্মরত রয়েছেন।

লুৎফুল কবির বলেন, গত ৬ মার্চ সন্ধ্যায় পূজা দিতে গিয়ে মোমের আগুন থেকে ত্রয়ীর শাড়িতে আগুন লাগে। পরবর্তীতে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এ আগুনে তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়। অগ্নিদগ্ধ অবস্থায় ত্রয়ীকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই আজ সকালে ত্রয়ী মৃত্যুবরণ করেন।

এদিকে তার মৃত্যুতে ক্যাম্পাস অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার হৃদয়বিদারক অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব। উপাচার্য ত্রয়ীর আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফাইনালের পর মাঠে নেমেই সবাইকে হতবাক করলেন মেসি
  • ০২ আগস্ট ২০২৬
সারা দেশে বিক্ষোভ ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা
  • ০২ আগস্ট ২০২৬
শাবিপ্রবি শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, আটক…
  • ০২ আগস্ট ২০২৬
৬ মাসে ১৪ পর্বত জয়ের নায়ক নির্মলের করুণ মৃত্যু, প্রাণ গেল আ…
  • ০২ আগস্ট ২০২৬
হাসপাতালে দায়িত্বরত অবস্থায় স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু 
  • ০২ আগস্ট ২০২৬
কীর্তনখোলার পাড়ে সূর্যাস্ত, ক্রিকেট আর তারুণ্যের উচ্ছ্বাস
  • ০২ আগস্ট ২০২৬