২১ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল নোবিপ্রবি

০৭ মার্চ ২০২১, ০৯:৫৭ PM
সম্মাননা প্রদান অনুষ্ঠান

সম্মাননা প্রদান অনুষ্ঠান © টিডিসি ফটো

২১ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। আজ রবিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়ছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২১ জন মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গার্ড অব অনার প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (পলাশ), ভাষা শহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন, আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড.ফিরোজ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্মৃতিচারণামূলক বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ রহুল আমিন ও শহীদ সার্জেন্ট জহুরুল হকের পরিবারের সদস্যরা। যুদ্ধদিনের ইতিহাস বর্ণনা করেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। এছাড়া ১৯৭১ সালের ৭ মার্চের স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন রেসকোর্স ময়দানে উপস্থিত থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শ্রবণকারীরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে নানা আয়োজনের মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসনিক ভবনের সামনে সম্মিলিতভাবে দাঁড়িয়ে ৭ মার্চের ভাষণ শ্রবণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও সশ্রদ্ধ সালাম নিবেদন।

বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জাতীয় সংগীত পরিবেশন, ৭ মার্চ উপলক্ষে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিতরণ, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

ফেনীর শহীদ হারুনের পরিবারকে বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
‘বিএনপির সঙ্গে অলিখিত চুক্তিতে দাগি আসামিরা জামিন পাচ্ছে’
  • ১২ এপ্রিল ২০২৬
ডিআইইউ ও দেশ ভগত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
  • ১২ এপ্রিল ২০২৬
জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন
  • ১২ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতার বাধা ডিঙিয়ে অধ্যাপক হচ্ছেন বিএনপির স্বাস্থ্য সম্প…
  • ১২ এপ্রিল ২০২৬
সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬