শিক্ষার্থীদের মেস ভাড়ার ১০ শতাংশ শোধ করল নোবিপ্রবি প্রশাসন

২৯ জানুয়ারি ২০২১, ১০:৩৭ PM

© টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের করোনাকালীন মেস ভাড়ার সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভাড়া বাসা মালিকের নিকট হস্তান্তর ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের ১০ শতাংশ ভাড়া পরিশোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) নোবিপ্রবি উপাচার্যের দপ্তরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন ও নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান উপস্থিত ছিলেন। অন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, মেসভাড়া কমিটির আহ্বায়ক কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী হাসান রুবেল, কমিটির সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান বাদশা মিয়া, কমিটির সদস্য ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আল-আমীন প্রমুখ।

সমঝোতা স্মারকে নোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন, বাসা মালিক প্রতিনিধির পক্ষে আশরাফুল আলম সোহেল এবং শিক্ষার্থীদের পক্ষে জাহাঙ্গীর আলম স্বাক্ষর করেন।

টেকনাফে বিকাশের দুই কর্মীকে ছুরিকাঘাত ও গুলি করে ৫৭ লাখ টাক…
  • ০২ আগস্ট ২০২৬
এলপিজি গ্যাসের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬