নোবিপ্রবিতে হচ্ছে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট

২৮ ডিসেম্বর ২০২০, ০৭:৫৯ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিকসম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রবিবার ২৭ ডিসেম্বর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিছু শর্তে দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট খোলার অনুমোদন দেওয়া হলো।

১. ইনস্টিটিউটের জন্য ভূমির অবস্থান ও পরিমান যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে এবং প্রস্তাবিত ভূমি বরাদ্দ পাওয়ার পর সরকারি সংস্থা/স্থানীয় জেলা প্রশাসন হতে অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে।

২. ভূমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

৩. ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করার নিমিত্তে জনবল কাঠামোসহ প্রয়োজনীয় গবেষণাগার প্রতিষ্ঠা ও ব্লু ইকোনমির গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে কারিকুলাম প্রণয়নপূর্বক কমিশনে প্রেরণ করতে হবে।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence