আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙা নিয়ে কড়া প্রতিবাদ ডা. জাফরুল্লাহ’র

০৯ অক্টোবর ২০২০, ১২:৪১ AM
আবরার স্মরণে স্মৃতিস্তম্ভ

আবরার স্মরণে স্মৃতিস্তম্ভ

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের স্মৃতিতে নির্মিত ‘আট স্তম্ভ’ ভেঙ্গে ফেলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

আবরারের স্মৃতিস্তম্ভ ভাঙ্গাকে পৈশাচিক উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। যাদেরকে খুশি করার জন্য আবরারকে হত্যা করা হয়েছে, সে আধিপত্যবাদেরা এখনো সক্রিয়। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতি স্তম্ভটি ভাঙ্গা হয়েছে। শিক্ষাঙ্গনে ঢুকে সেখানে মেধাশূন্য করার জন্য যারা সক্রিয় রয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

কলকাতায় ১৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ের দলের সঙ্গে খেলবে ব্রাজিল, স…
  • ০৪ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, শিশু-বয়স্কদের জন্য টিকিটের…
  • ০৪ আগস্ট ২০২৬
সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সিলিন্ডারের পাশে অ্যাম্বুলেন্সে…
  • ০৪ আগস্ট ২০২৬
অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬