ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চেয়ে মানববন্ধন শাবিপ্রবি শিক্ষার্থীদের

০৬ অক্টোবর ২০২০, ০৫:৫০ PM
ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি © টিডিসি ফটো

দেশের বিভিন্ন স্থানে বিরামহীনভাবে ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা ।

এসময় শিক্ষার্থীরা হাতে ‘আর কোন দাবি নাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘যে ইজ্জতের দামে স্বাধীনতা পেলাম সে ইজ্জত যদি দেশের কুলাঙ্গারগুলো কেড়ে নেয় তাহলে স্বাধীনতার মানে কী’, সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধন পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উজ্জ্বল দাস চিনু, অমিতাভ গোস্বামী নিলয়, শাহরিয়ার স্বপন এবং সুমা ঘোষ প্রমুখ।

এসময় বক্তারা ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবী জানানোর পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীনির্যাতনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১ নভেম্বর থেকে লাইসেন্স ছাড়া ফুটপাতে চা-পেয়াজু-মুড়ির ব্যবসা…
  • ২১ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৩ শিশুর মৃত্যুর
  • ২১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেপ্তার
  • ২১ অক্টোবর ২০২৬
আটকে গেল সরকারি চাকরির ১ লাখ পদের নিয়োগ
  • ২১ অক্টোবর ২০২৬
বিএম কলেজের বিদ্যমান সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চিফ হু…
  • ২১ অক্টোবর ২০২৬
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন ওসমান হাদি, ছবি ভা…
  • ২১ অক্টোবর ২০২৬