রুয়েট শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু

০৩ অক্টোবর ২০২০, ০৪:৫৭ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শিক্ষা ও গবেষণার মান এগিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম শেখ প্রাতিষ্ঠানিক ই-মেইল চালুর কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য রফিকুল ইসলাম শেখ বলেন, শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল চালু করার ফলে রুয়েটের শিক্ষা ও গবেষণার গুণগত মান এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশ-বিদেশে শিক্ষাথীদের অনলাইন ম্যাটেরিয়াল আদান-প্রদানের ক্ষেত্রে সহায়ক হবে। যা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রুয়েটের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. রবিউল আওয়াল, গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক প্রফেসর ড. ফারুক হোসেন প্রমুখ।

পুরো কার্যক্রমটি রুয়েটের কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের সার্বিক তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে। বিস্তারিত জানতে শিক্ষার্থীদের রুয়েটের ওয়েবসাইট www.ruet.ac.bd –এ ভিজিট করতে বলা হয়েছে।

ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে আলোকচিত্র প্রদর্শনীতে হামলার অভিযোগে নিন্দা ছাত্রশ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্কুলশিক্ষক গ্…
  • ০৪ আগস্ট ২০২৬
জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক, ৫-৬ আগস্ট নতুন…
  • ০৪ আগস্ট ২০২৬
কলাবাগানে মা-মেয়েকে ছুরিকাঘাতে হত্যা, জামাতার দোষ স্বীকার
  • ০৩ আগস্ট ২০২৬