বশেমুরবিপ্রবিতে ফের চুরি

২৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩০ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে মার্চের মাঝামাঝি থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (বশেমুরবিপ্রবি) বন্ধ রয়েছে। এই দীর্ঘ ছুটিতে বিশ্ববিদ্যালয়টিতে বেড়েছে চুরির ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির পর এবার অফিসার্স কোয়ার্টার থেকে স্যানিটারি ফিটিংস চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস .এম. এস্কান্দার আলীকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।

চুরি ঘটনার ব্যাপারে বশেমুরবিপ্রবির এস্টেট অফিসার সৈয়দ আনিসুস সাদেক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত মাসে আমরা চুরির বিষয়টি জানতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ছাঁদের দরজা দিয়ে ভবনে চোর প্রবেশ করেছে। কারণ দরজার কিছু অংশ ভাঙা পেয়েছি। পরবর্তীতে চোর ফ্লাটগুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফিটিংসগুলো চুরি করেছে।

চুরির ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনও আমাকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আর এটি ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে ছিলো।

তবে ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে জানানো হয়েছে নির্মাণকাজ সম্পন্ন করার পর ভবনটি এস্টেট বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত ঈদুল আজহার ছুটিতে বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরি হয়েছিলো। এছাড়া সম্প্রতি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগও তাদের অফিসিয়াল কার্যক্রম শুরু করতে গিয়ে দুটো কম্পিউটারের হদিস পায়নি।

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬