আমরণ অনশনে বশেমুরবিপ্রবির ইটিই বিভাগের শিক্ষার্থীরা

১৫ জানুয়ারি ২০২০, ১১:৪৮ AM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ইটিই বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এর আগে সকাল ১০টায় একই দাবিতে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

ইটিই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুল হাসান জানান, ‘ক্রমাগতভাবে ইটিই বিভাগের চাকরি ক্ষেত্র কমে আসছে। ইটিই এবং ইইই বিভাগের একাডেমিক কারিকুলাম প্রায় একই হলেও চাকরি ক্ষেত্রে ইইইকে প্রাধান্য দেয়া হয়। এসকল কারণে আমরা ইটিই’কে ইইই-এর সাথে একীভূতকরণের দাবিতে ৯০ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি।’

তিনি বলেন, ‘প্রশাসন আমাদের বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছে। যার ফলে আমরা আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবো।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর থেকে ইটিই বিভাগকে ইইই-এর সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করে ইটিই শিক্ষার্থীরা। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দীন আহমেদ সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহজাহানের এখতিয়ারের বাইরে।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬