শীতার্তদের পাশে নোবিপ্রবির চলো পাল্টাই ফাউন্ডেশন

১৩ জানুয়ারি ২০২০, ০৬:৩৯ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র (নোবিপ্রবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো পাল্টাই ফাউন্ডেশন কর্তৃক শীত বস্ত্র বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ এলাকার অসহায় দুঃস্থদের নিয়ে ক্যাম্পাসে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

সোমবার নোবিপ্রবি কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. দিদার উল আলম শীতবস্ত্র বিতরণ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন ট্রেজারার মু. ফারুক উদ্দিন, সংগঠনটির উপদেষ্টা ড. ফিরোজ হোসেন, উপদেষ্টা শাহরিয়ার কবির শাকিলসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, মোস্তাফিজুর রহমান ।

শীত বস্ত্র বিতরণের পূর্বে উপাচার্য দেশের গরীব-দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করার জন্য ভূয়সী প্রশংসা করে বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, শীতের দিনে বিভিন্ন স্থানে বস্ত্রহীন মানুষদের দেখভাল করার মত মানুষের খুবই অভাব। এসময় তিনি পড়াশোনার পাশাপাশি একতাবদ্ধ ও সুসংগঠিত হয়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য সংগঠনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া সংগঠনটির সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা ড. ফিরোজ হোসেন।

চলো পাল্টাই ফাউন্ডেশনের সভাপতি এসকে ফয়সাল আহমেদের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবছর মোট পাঁচশত কম্বল বিতরণ করবে বলে জানিয়েছে সংগঠনটি। দেশের বিভিন্ন জায়গায় খুঁজে প্রকৃত অসহায়দের শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা করে সংগঠনটি। তারই অংশ হিসেবে টোকেন প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের প্রকৃত অসহায়দের মাঝে ষাটটি কম্বল বিতরণ করে তারা।

অবশিষ্ট শীতবস্ত্র নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত রেলপথের আশপাশে পড়ে থাকা প্রকৃত অসহায়দের মাঝে এবং লক্ষ্মীপুরের আলেকজান্ডার ও ফিরেজপুরের কিছু স্থানে বিতরণ করবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের শুরুর দিকে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মূলত শিক্ষা, চিকিৎসা, সামাজিক সচেতনতা, বঞ্চিত শিশু, দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ এই ছয়টি সেক্টরে কাজ করছে। ইতিমধ্যে তারা দুইশের বেশি অসুস্থ রোগীকে রক্তদান করে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। এছাড়া গ্রামাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করার জন্য ক্লাস নিয়ে সহযোগিতা করে যাচ্ছে তারা। এবং প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ সহ নানা ধরণের স্বেচ্ছাসেবী কাজ করছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি এসকে ফয়সাল আহমেদ বলেন, প্রতিবছর বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃক শীত বস্ত্র বিতরণ করতে দেখা যায়। কিন্তু প্রকৃত অসহায়রা অনেক সময় বাদ পড়ে যায়। আমরা প্রকৃত অসহায়দের খুঁজে বস্ত্র বিতারণ করার চেষ্টা করছি। চলো পাল্টাই ফাউন্ডেশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করার জন্য। প্রতিষ্ঠার পর থেকেই আমরা বিভিন্ন কল্যাণমূলক কাজ করার চেষ্টা করে যাচ্ছি।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬