নোবিপ্রবি থেকে বিদায় নিলেন অধ্যাপক সৈয়দ আতিকুল

১২ জানুয়ারি ২০২০, ০৬:০৬ PM

বাংলাদেশ সৃষ্টির সঠিক ইতিহাস জানানোর উদ্দেশ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) খোলা হয়েছিল বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ। ড. সৈয়দ আতিকুল ইসলাম প্রথম শিক্ষক এবং চেয়ারম্যান হিসেবে বিভাগটিতে যোগদান করেন। শিক্ষক হিসেবে নির্দিষ্ট সময় পূর্ণ হওয়ায় তাকে বিদায় জানালো সংশ্লিষ্ট বিভাগের সকলে।

রোববার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আইকিউএসির সেমিনার কক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী মু. রিয়াদ হোসেন এবং নুসরাত ফেরদাউস আনিকার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিএলডব্লিউএস বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এইচ এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ড. সৈয়দ আতিকুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করে বিভাগের সকলে। পরবর্তীতে সভাপতির আলোচনা উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান এইচ এম মোস্তাফিজুর রহমান। বক্তব্যে তিনি বিদায়ী শিক্ষকের সাথে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার স্মৃতিচারণ করে তার দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানের শেষ দিকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আতিকুল ইসলাম সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বিভিন্ন বিষয় উল্লেখ করে তার বিদায়ী বক্তব্য প্রদান করেন। এর আগে অনুষ্ঠানের শুরুর দিকে বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে আলোচনা উপস্থাপন করে।

প্রসঙ্গত, ড. সৈয়দ আতিকুল ইসলাম স্বাধীনতা যুদ্ধের সময় ৯ নং সেক্টরে একজন মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৫ সালের ১৫ অক্টোবর নোবিপ্রবির বাংলাদেশ এন্ড লিবারেশন ওয়ার স্টাডিজ বিভাগে চুক্তিভিত্তিক অধ্যাপক হিসেবে যোগদান করে নির্দিষ্ট সময় পূর্ণ করেন।

শিক্ষকতার সাথে গবেষণায় কাজ করে বর্তমানে তিনি একজন সফল গবেষক। এখন পর্যন্ত তার লেখা তিনটি বই প্রকাশিত হয়েছে। তিনি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, জননীতির পরিচয় এবং পরিবেশ ও উন্নয়ন নামক তিনটি বই প্রকাশ করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় মন্জুরী কমিশনের অর্থায়নে বাংলার সন্ত্রাসবাদের বিস্তার এবং তার প্রতিকার- একটি বিশ্লেষণ এবং ধীরেন্দ্রনাথ প্রতিকৃতি নামে তার দুইটি প্রবন্ধ প্রকাশিত হয়।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬