আন্দোলনেই বিশ্ববিদ্যালয় জীবন শুরু ইটিই শিক্ষার্থীদের

১২ জানুয়ারি ২০২০, ০২:৫৪ PM

বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথমদিনই আন্দোলনে কাটিয়ছে গোপালগন্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর।

দুপুর ১২টায় ইটিই বিভাগের অপর তিন বর্ষের শিক্ষার্থীদের সাথে ইটিইকে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূতকরণের দাবিতে চলমান আন্দোলনে যোগ দেয় এসব শিক্ষার্থী।

আন্দোলননে অংশগ্রহণকারী নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘বিশ্ববিদ্যালয়ে আজকেই আমার প্রথম ক্লাস ছিলো। কিন্তু ক্লাসে এসে জানতে পারলাম সিনিয়র ভাইয়া আপুরা আন্দোলন করছে। তাদের দাবিটি যৌক্তিক মনে হওয়ায় আমরাও আন্দোলনে যোগ দিয়েছি।’

এদিকে আন্দোলনের দুমাস পার হলেও ইটিই বিভাগের দাবির বিষয়ে এখনো নীরব বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্তের জন্য নতুন উপাচার্য নিয়োগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, বিগত বছরের ১৮ অক্টোবর থেকে ইটিইকে ইইইয়ের সাথে একীভূতকরণের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইতোমধ্যে তারা সমস্যার সমাধান চেয়ে ইউজিসি বরাবর এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামী ১৩ জানুয়ারির মধ্যে তাদের দাবি পূরণ না হলে প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬