আবরার হত্যা: আজ আদালতে আত্মসমর্পন করবে পলাতক আসামী অমর্ত্য

১২ জানুয়ারি ২০২০, ১০:০২ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামি মোরশেদ অমর্ত্য ইসলাম আজ রবিবার বিজ্ঞ সিএমএম আদালতে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পন করতে যাচ্ছে। বেলা ১২টায় তিনি আত্নসমর্পন করবে বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা জজ কোর্টের আইনজীবি এ্যাড. মো: ইমরুল হাসান।

এর আগে গত ৫ জানুয়ারি এ মামলায় পলাতক চার আসামিকে ১৩ জানুয়ারি আদালতে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছিলেন আদালত। ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম এই আদেশ দেন।

পলাতক চার আসামি হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মুস্তাফা রাফিদ, ছাত্রলীগের সদস্য মোরশেদুজ্জামান জিশান, এহতাশামুল রাব্বি তানিম ও মোরশেদ অমর্ত্য ইসলাম। গত ৩ ডিসেম্বর পলাতক এই চার আসামির সম্পত্তি ক্রোক করার আদেশ দেন আদালত। এর আগে, গত ১৮ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন আদালত। 

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬