প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ৪ শিক্ষার্থী

১০ জানুয়ারি ২০২০, ০৮:৫৩ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন, ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের তনিমা রহমান তন্নি, ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সোলায়মান বিন আলি, অ্যাপ্যারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজিদ এলাহী এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট বিভাগের আয়েশা সিদ্দিকা ইমু।

পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই তালিকা প্রকাশ করে।

প্রত্যকেই স্বর্ণপদক পেয়ে অনেক উচ্ছ্বসিত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সোলায়মান বিন আলী বলেন, ‘এটা একটা স্বর্গীয় অনুভূতির ন্যায় যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আসলেই অনেক খুশি। পদকের জন্য মনোনীত হওয়ায় মহান আল্লাহ, বাবা-মা এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যদিকে পদকের জন্য মনোনীত হয়ে সকলের শুভকামনা প্রত্যাশা করেন আয়েশা সিদ্দিকা ইমু।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলের উপর ভিত্তি করে এবার ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬