গবেষণাকর্মে অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক

২৬ নভেম্বর ২০১৯, ১১:৩৬ AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন চার শিক্ষক। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন পিএমই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, সিইপি বিভাগ অধ্যাপক ড. আবু ইউসুফ এবং আইপিই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুহসিন আজিজ খান।

অনুষদের শিক্ষকদের গবেষণা কাজে উৎসাহিত করার জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ শিরোনামে চারটি ক্যাটাগরিতে ২০১৮ সালে প্রকাশিত ৪টি প্রবন্ধের চারজন শিক্ষককে এই পুরস্কার প্রদান করা হয়।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে আনুষ্ঠানিকভাবে এই চার শিক্ষককের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ আহমেদ।

অ্যাপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজির অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও সিইই বিভাগের অধ্যাপক মুশতাক আহমদ।

অনুষ্ঠানের ‘জার্নাল অব ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ এর মোড়ক উন্মোচন করা হয়।

 

প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব
  • ০৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির অনুষ্ঠানে হট্টগোল, চলে গেলেন কূটনীতিকরা
  • ০৫ আগস্ট ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬