ফেসবুকেও রাজনৈতিক পরিচয় রাখতে পারবে না বুয়েট শিক্ষার্থীরা

২৫ নভেম্বর ২০১৯, ১০:৩২ AM

ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্য কোনো ম্যধ্যম বা ক্ষেত্রে সাংগঠনিক ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে পারবে না বুয়েট শিক্ষার্থীরা। সম্প্রতি এধরনের নির্দেশনা দিয়েছে বুয়েট প্রশাসন।

ছাত্রলীগের হাতে আবরার ফাহাদের মৃত্যুর পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করেছে বুয়েট প্রশাসন। এ ব্যাপারে গত ১৬ নভেম্বর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বুয়েট। ওই বিজ্ঞপ্তিতে বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতির উপর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি শিক্ষার্থীদেরকে সামাজিক মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে রাজনৈতিক পরিচয় ব্যবহার না করার নির্দেশ দেয়া হয়েছে।

বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. মাহবুবুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ইতোমধ্যে বুয়েটে সকল রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। সুতরাং শিক্ষার্থীরা কোনো অনুমোদিত ক্লাব বা সোসাইটি ব্যতিত অন্য কোনো রাজনৈতিক দলের বা অঙ্গ সংগঠনের সদস্য হতে বা এর কার্যক্রমে অংশ নিতে পারবে না। শিক্ষার্থীদেরকে অবশ্যই এই আদেশ মেনে চলতে হবে। কেউ অমান্য করলে অধ্যাদেশ বর্ণিত বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞপ্তিতে বুয়েট শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনো ম্যধ্যম বা ক্ষেত্রে সাংগঠনিক বা রাজনৈতিক পরিচয় ব্যবহার না করারও নির্দেশ দেয়া হয়েছে।

 

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬