আইনমন্ত্রীর সঙ্গে একান্ত সাক্ষাতে আবরারের বাবা

২১ নভেম্বর ২০১৯, ০৭:৪৬ PM

© সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করেছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে তাদের এ একান্ত সাক্ষাত অনুুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে পরিবারের আরও দুজন সদস্যসহ গুলশানে মন্ত্রীর বাসায় যান তিনি। সেখানে ১৫ থেকে ২০ মিনিট আইনমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন তাঁরা।

এদিকে গত মঙ্গবার (১৯ নভেম্বর) আবরার হত্যা মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এরপর অভিযুক্ত ২৫ জনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি করে আসছে বুয়েট শিক্ষার্থীরা। কিন্তু, সেই দাবি বাস্তবায়নে তিন সপ্তাহ সময় চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চার্জশিট দাখিলের পরও তাদের বহিষ্কারে সময় চাওয়ার কারণ অনুসন্ধানে জানা যায়, এ হত্যাকাণ্ডের সাথে ৬০-৬৫ জন শিক্ষার্থীর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ পেয়েছে বুয়েটের তদন্ত কমিটি। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগদানের জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় প্রয়োজন।

বরকত উল্লাহ বলেন, ‘হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়ার জন্য আইনমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয়। আইনমন্ত্রী সে ব্যাপারে আশ্বাস দেন। একই সঙ্গে বিচার প্রসিকিউশন টিমে পরিবারের পছন্দ অনুযায়ী দুজন আইনজীবীও রাখার ব্যাপারে মত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। যত দ্রুত সম্ভব এই হত্যা মামলার বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি।’

তিন বলেন, মামলার বর্তমান যে অবস্থা তার অগ্রগতিতে আইনমন্ত্রীর কাছে সন্তোষ প্রকাশ করেছেন।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৯ আগস্ট পর্যন্ত
  • ০৫ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে জুলাই স্মরণসভায় দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠান বন্ধ …
  • ০৫ আগস্ট ২০২৬
নটর ডেম-হলিক্রস-সেন্ট জোসেফ ও সেন্ট গ্রেগরি কলেজে ভর্তি কীভ…
  • ০৫ আগস্ট ২০২৬
দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ৫ বছরের কর্মপরিকল্পনা ইউজিসির
  • ০৫ আগস্ট ২০২৬
আবারও ক্ষমতার রাজনীতির মঞ্চ হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়, শঙ্কা অ…
  • ০৫ আগস্ট ২০২৬
আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ১৫ আগস্ট প…
  • ০৫ আগস্ট ২০২৬