শাবিপ্রবিতে দ্বিতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু

১৯ নভেম্বর ২০১৯, ১০:৫২ AM

© ফাইল ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম ধাপের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। শুরু হয়েছে শূন্য আসনে ভর্তি কার্যক্রম। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, সকাল ৯টায় বি-১ ইউনিটের জন্য ১৩৮৩-১৬০০ পর্যন্ত মেধাক্রমে স্থানধারীদের ডাকা হয়েছে। এছাড়া বেলা ১১টা থেকে ১৬০১-১৯০০ পর্যন্ত স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করা হবে।

একই ইউনিটে আগামীকাল বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১৯০১-২১০০ পর্যন্ত ডাকা হয়েছে। বেলা ১১টা থেকে ২১০১-২৪০০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে ভর্তি নেয়া হবে।

এছাড়া দুপুর ২টা থেকে বি-২ ইউনিটে ৩০-৫৬ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে। এছাড়া বি-১ ও বি-২ ইউনিটে কোটায় উত্তীর্ণ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে ভর্তি নেয়া হবে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় এ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় স্থান পাওয়া ২৯৮-৪১০ পর্যন্ত ডাকা হয়েছে। দুপুর ২টায় বাণিজ্য বিভাগ থেকে মেধা তালিকার ৮৩-১১০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ভর্তি করা হবে।

মানবিক বিভাগে মেধা তালিকায় ৩১০-৩২০ পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি করানো হবে। এছাড়া একইদিন দুপুর ২টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ থেকে কোটায় উত্তীর্ণ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ভর্তি করানো হবে।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬