ডুয়েট কর্মচারী ফুটবল টুর্নামেন্টে সবুজ দলের জয়

২৮ অক্টোবর ২০১৯, ১০:১৯ PM

© টিডিসি ফটো

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) কর্মচারীদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার (২৮ অক্টোবর) এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচে টাইব্রেকারে সবুজ দল কমলা দলকে ৩-২ গোলে পরাজিত করে।

টুর্নামেন্টে দীর্ঘ প্রতিযোগিতা শেষে সবুজ ও কমলা দল ফাইনালে অংশগ্রহণের লাভ করে। এ ম্যাচে টানটান উত্তেজনার মধ্যদিয়ে এ্যাটাক-কাউন্টার এ্যাটাকের মধ্য দিয়ে নব্বই মিনিট অতিবাহিত হলেও মেলেনি কোন গোলের দেখা। শেষে অতিরিক্ত পাঁচ মিনিটেও খেলার কোন ফলাফল না পাওয়ায় টাইব্রেকারের মধ্য দিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে দুই দলের দুর্দান্ত পারফরমেন্সে ৩-২ গোলে সবুজ দল জয়ী হয়।

এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির উপস্থিতিতে চ্যাম্পিয়ন ও রানার্নআপ দলকে ট্রফি তুলে দেন ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, আজ যেমন সবাই কাঁধে কাঁধ রেখে এক পরিবার হয়ে জয়ের লক্ষ্যে খেলছে। তেমনি যেন সবসময় সবাই সবার পাশে থাকে। কারো মাঝে কোন বিভেদ না রেখে ভ্রাতৃত্ব বজায় রাখারও আহবান জানান তিনি।

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলা সরকারের বড় ভুল সিদ্ধান্ত:…
  • ২৯ এপ্রিল ২০২৬
জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা গড়তে সংসদ সদস্যদের প্রতি প্রধানম…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১০ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
কেমন আছেন, কী করছেন— বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান
  • ২৯ এপ্রিল ২০২৬
কাউকে কান ধরিয়ে, কারও হাত উঁচিয়ে— ২৬ শিক্ষার্থীকে রাতভর র‌্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ক্যাডার হওয়ার তালিকায় পুরুষ-নারীর ব্যবধান এত বেশি!
  • ২৯ এপ্রিল ২০২৬